বরিশালে ২ বোনকে যৌন হয়রানি, অতঃপর..

বরিশালে ২ বোনকে যৌন হয়রানি, অতঃপর..

উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১০:২০

বরিশালের গৌরনদী উপজেলা সদরে একসঙ্গে দুই বোনকে যৌন হয়রানি ও হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আরিফ গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য।

মামলার বাদী জানান, তার ছোট বোন বরিশাল নগরীর সরকারি হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী। সে বাড়ি থেকে বের হলে রাস্তায় আরিফ ও তার সহযোগী বখাটেদের নিয়ে পথরোধ করে উত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। ছোট বোন বিষয়টি পরিবারকে অবহিত করলে আরিফকে তার অভিভাবক ধমক দেন। এদিকে বুধবার (১০ জুন) বিকাল ৪টায় ছোট বোনকে নিয়ে বাদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মৎস্য খামারের সামনে গেলে আরিফ তিন সহযোগীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ছোট বোনকে লাঞ্ছিত করে। প্রতিবাদ করলে আরিফ সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে ওড়না টানাটানি করে।

কলেজ ছাত্রীর মা অভিযোগ করেন, বখাটে আরিফকে সাশিয়ে দেওয়ায় সে বাড়িতে এসে প্রায়ই তার মেয়েদের ক্ষতি করার হুমকি দিতো। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, দুই বোনকে যৌন হয়রানি ও হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তিন সহযোগীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরিফকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আরিফ এর আগেও একাধিক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তুলে নিয়ে যায় পরে রাজনৈতিক চাপে ফেরত দেয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading