৩ মাস পর লা লিগা শুরু হচ্ছে
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৩:২০
স্পেনের শীর্ষ ফুটবল লিগ- লা লিগা তিন মাস বন্ধ থাকার পর আবারও শুরু হতে যাচ্ছে। গ্রেনিচ মান সময় শুক্রবার (১২ জুন) রাত ৮টায় সেভিয়া খেলবে একই শহরের দল রেয়াল বেটিস-এর সাথে। লা লিগার বাকি ১১ দফা ম্যাচের প্রতিটি দর্শক-শূন্য মাঠে খেলা হবে। খেলার আগে করোনাভাইরাসে যারা জীবন হারিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
সেভিয়া-রেয়াল বেটিস খেলায় সাধারণত ৪০ হাজার দর্শক হয়। সেভিয়ার কোচ আশা করছেন দলের সমর্থকরা ধারে কাছে আসবে না, যাতে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা নিশ্চিত করা যায়। সূত্র: বিবিসি।

