বিশ্বে করোনায় মৃত্যু সোয়া ৪ লাখ!
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৪:৩০
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রায় সোয়া ৪ লাখে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ৭৬ লাখ ছাড়িয়ে গেছে। দিন যতই যাচ্ছে পাল্লা দিয়ে বেড়েই চলছে আক্রান্ত আর মৃত্যুর এই পরিসংখ্যান। পরিস্থিতি কোনোভাবেই যেন উত্তরণের লক্ষণ নেই!
শুক্রবার (১২ জুন) গ্রিনিচ মান সময় ০৮:৩৯টায় সবশেষ ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাক ২৪ হাজার ৮৪ জনের। বিশ্বের ২১৫টি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ লাখ ১০ হাজার প্রায়।
তবে আক্রান্তদের মধ্যে অন্তত ৩৮ লাখ ৫২ হাজার সুস্থ হয়ে উঠেছেন। যদিও এখনও বিশ্বের নানা দেশে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৩৩ লাখ ৩৩ হাজার ৩০৬ জন, যাদের মধ্যে গুরুতর অসুস্থদের সংখ্যা প্রায় ৫৪ হাজার।

