দেশে করোনায় মৃত্যু বেড়ে ১০৯৫। আক্রান্ত ৮১৫২৩, সুস্থ ১৭২৪৯
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যক। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫ জন। একইসময়ে ১৫ হাজার ৯৯০টি নমুনা পরীক্ষা করে নতুন ৩ হাজার ৪৭১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা বা কভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৮১ হাজার ৫২৩ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের এই হার ২১.৭১শতাংশ। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ হাজার ২৪৯ জন।
শুক্রবার (১২ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

