বিশ্বে করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ । সোমবার ২২ জুন ২০২০ । আপডেট ১৫:০৫
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ পাড় হয়ে গেছে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের।
সোমবার (২২ জুন) গ্রিনিচ মান সময় ০৮:৫০টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের ২১৫টি দেশে এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৬৪ হাজার ৭৪৯ জন। গতকাল রবিবার এই সংখ্যা ছিল ৮৯ লাখ ৩৯ হাজার ৯১৬ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ২৫ হাজার। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৪ হাজার প্রায়। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৯৮১ জনের।
অপরদিকে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪৯ হাজার ১৬৪ জন। আর বর্তমানে বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩৭ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৫৪ হাজার ৭৪২ জন।

