বিশ্বে করোনায় মৃত্যু পৌনে ৫ লাখ ছাড়িয়েছে!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৯:৪৫
বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌনে ৫ লাখ ছাড়িয়ে গেছে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ২৬ হাজার ২৪৮ জন।
মঙ্গলবার (২৩ জুন) গ্রিনিচ মান সময় ১৩:৩৪টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটা উঠে এসেছে। এতে দেখা গেছে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৭৭ জনের। তবে আশার কথা হচ্ছে- সুস্থতার সংখ্যাও বাড়ছে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৭০ হাজার ৮২৩ জন।
অপরদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ লাখ ৮০ হাজারের বেশি, যাদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৫৮ হাজার।

