নর্থ মেসিডোনিয়ায় এক ট্রাক বাংলাদেশি অভিবাসী আটক

নর্থ মেসিডোনিয়ায় এক ট্রাক বাংলাদেশি অভিবাসী আটক
ছবি : সংগৃহীত

উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১০:২০

নর্থ মেসিডোনিয়ায় এক ট্রাক বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। খবর মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-এর।

খবরে জানা যায়, নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে পাওয়ার পর আটক করেছে দেশটির পুলিশ।

সোমবার স্থানীয় সময় শেষ রাতের দিকে গ্রিস সীমান্তের কাছে একটি মহাসড়কে তাদেরকে ট্রাকে পাওয়া যায়। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে।

মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় নর্থ মেসিডোনিয়ার পুলিশ। তবে বিবৃতিতে অভিবাসীদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বলা হয়েছে, আটক অভিবাসীদের সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে এবং প্রত্যর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading