মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

উত্তরদক্ষিণ । বুধবার ২৪ জুন ২০২০ । আপডেট ১৩:৪০

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের প্রশান্ত মহাসাগর তীরবর্তী রিজোর্ট শহর লা ক্রুসেসিতায়।

এ ভূমিকম্প কয়েকশত মাইল দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও প্রাণঘাতী পরাঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন লা ক্রুসেসিতার বাসিন্দাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। শহরের প্রায় ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ৩০টি বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে। বাড়িগুলোর দেয়ালে বড় বড় ফাটল তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তায় পড়ে থাকা আবর্জনা সরাতে শুরু করেছে।

রাজ্যের রাজধানী ওহাকা সিটি থেকে পর্বত ঘুরে উপকূলের দিকে চলে যাওয়া সড়কগুলো ধসে পড়া পাথরে বন্ধ হয়ে রয়েছে। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে তিন জন গুরুতর আহত হয়েছেন বলে উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানিয়েছেন রাজ্যটির এক কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading