সপ্তাহ জুড়ে দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মা
উত্তরদক্ষিণ । শনিবার ২৭ জুন ২০২০ । ১২:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মা লিমিটেড।
গেল সপ্তাহে কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের তথ্যমতে, শেয়ারটি সর্বমোট ২৩ লাখ ৩০ হাজার ৫০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৬৬ হাজার ১০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট এবং তৃতীয় স্থানে ফার্মা এইড।
ইস্টার্ন লুব্রিকেন্টের দর বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৫ লাখ ১৬ হাজার ৭০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩ হাজার ৩৪০ টাকা।
আর ফার্মা এইডের দর বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৪ লাখ ২৯ হাজার ৯০০ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ লাখ ৮৫ হাজার ৯৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফের দাম বেড়েছে ৩ দশমিক ৮৬ শতাংশ, প্যারামাউন্ট ইনস্যুরেন্সের ২ দশমিক ৫৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২ দশমিক ৫৩ শতাংশ, পাওয়ার গ্রিডের ২ দশমিক ৪৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ২ দশমিক ২০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ দশমিক শূন্য ৫ শতাংশ এবং একমি ল্যাবরেটরিজের দাম বেড়েছে ১ দশমিক ৪৭ শতাংশ।

