আমলকি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার টাকায়

আমলকি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার টাকায়

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৪:৩০

নানা গুণে ভরপুর হওয়ায় আমলকির কদর সব শ্রেণি পেশার মানুষের কাছে রয়েছে। ফলে এর প্রতি এক ধরনের বাড়তি চাহিদা রয়েছে নারী-পুরুষ সবার মধ্যেই। আর মহামারি করোনাভাইরাসের প্রকোপে সেই চাহিদা যেন বেড়ে গেছে কয়েকগুণ।

করোনাকালে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে ভিটামিন সি সমৃদ্ধ ফলের চাহিদা বেড়েছে। এর মধ্যে আমলকি উল্লেখযোগ্য। একদিকে চাহিদা বাড়া অন্যদিকে সরবরাহ কম থাকায় হুঁ হুঁ করে বেড়েছে আমলকির দাম।

রোববার (২৮ জুন) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার ও সুপারশপে খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতি কেজি আমলকি বিক্রি হচ্ছে ৮৫০-১০০০ টাকায়। খুচরায় ৫০ গ্রাম আমলকি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা।

বিক্রেতারা বলছেন, করোনার কারণে কয়েক মাস ধরে আমলকির চাহিদা অনেক বেড়েছে। আগে বেশিরভাগ মানুষ ৫০ গ্রাম ১০০ গ্রাম করে আমলকি কিনতো। এখন অনেকে ২৫০ গ্রাম, অধাকেজি করে কিনছে। বাজারে আমলকির যে পরিমাণ চাহিদা রয়েছে সরবরাহ তার তুলনায় কম। ঈদের আগেও একশ গ্রাম আমলকি ২০-৩০ টাকায় বিক্রি করেছি। এখন বিক্রি করছি ১০০ টাকায়।

রাজধানীর বিভিন্ন এলাকার বাজারের পাশাপাশি সুপাশপেও চড়া দামে বিক্রি হচ্ছে আমলকি। স্বপ্নের বনশ্রী শাখায় খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি আমলকি ৮৫০ টাকা বিক্রি হচ্ছে। একই দামে আমলকি বিক্রি হচ্ছে স্বপ্নের খিলগাঁও শাখায়।

‘আগে তো আমলকির কেজি ৩০০ টাকা ছিল। এখন দাম এতো বাড়ার কারণ কী’ প্রশ্নের উত্তরে জানানো হয়, “৩০০ টাকা আরও দুই মাস আগে ছিল। এখন এটা অ্যাভেইলেবল না। সে কারণেই হয়তো প্রাইসটা একটু বেশি।”

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading