হিরো আলমের বিরুদ্ধে ‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ তরুণীর : থানায় জিডি

হিরো আলমের বিরুদ্ধে ‘অনৈতিক’ প্রস্তাবের অভিযোগ তরুণীর : থানায় জিডি

উত্তরদক্ষিণ । রবিবার ২৮ জুন ২০২০ । আপডেট ১৬:১০

আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকির অভিযোগে শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করা হয়েছে বলে জানা গেছে।

ওই তরুণীর দাবি, অনন্ত জলিলের নতুন ছবিতে কাজের সুযোগের কথা বলে অনৈতিক প্রস্তাব দেয় হিরো আলম। ওই তরুণী শখের বসে মাঝেমধ্যে স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও করেন।

সাধারণ ডায়েরিতে ওই তরুণী অভিযোগ করেছেন, “হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে (সাথী আক্তার) অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।”

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন হিরো আলম। এ নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন করা হচ্ছে। আপনি দেখবেন ঐ স্ক্রিনশট আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়নি। আমি ব্যবহার করি Hero alom bogura নামের অ্যাকাউন্ট। কিন্ত মেয়েটির কাছে মেসেজ গেছে Hero alom নামের একটি অ্যাকাউন্ট থেকে।”

হিরো আলম আরও বলেন, এটি আমার বিরুদ্ধে চক্রান্ত। ঢাকাই সিনেমার একজন নায়ক আমার বিরুদ্ধে এসব যড়যন্ত্র করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading