করোনায় মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু, ছেলেও আক্রান্ত

করোনায় মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু, ছেলেও আক্রান্ত
মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পিন্টু।

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ০৯:৫০

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। তাঁর নাম – মিজানুর রহমান পিন্টু (৭২)। শহরের হাউজিং ব্লক নং এ-৫১-এর বাসিন্দা ছিলেন তিনি।

গত ২৪ জুন থেকে তিনি করোনা উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এবার তাঁর বড় ছেলে ব্যবসায়ী ফেরদৌস ইমামের (৪৬) করোনা শনাক্ত হয়েছে বলেও জানা গেছে।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বরসহ করোনার উপসর্গে ভুগছিলেন ওই মুক্তিযোদ্ধা। বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির দুই দিনের মাথায় ২৬ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন বেলা ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ৯ টায় জেলা সিভিল সার্জন অফিসের প্রদত্ত তথ্যে জানানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের পরীক্ষার রিপোর্টে মুক্তিযোদ্ধা মিজানুর রহমান পিন্টু কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading