বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ৩২ লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। প্রকাশ ১১:০০ । আপডেট ১৯:৫০

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর মধ্যে ৩০ জনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের পেলে বাকি দুইটি মরদেহও হস্তান্তর করা হবে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় কোস্ট গার্ড ও উদ্ধার তৎপরতায় যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দিক বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এর মধ্যে দুইটি শিশু ও পাঁচ জন আছেন নারী।

এদিকে, ঢাকা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, মিটফোর্ড হাসপাতালে উদ্ধার হওয়া ৩২ জনের মরদেহ রাখা হয়েছিল। এখান থেকে ৩০ জনের মরদেহ তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলেও জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরাও সেখানে উদ্ধার অভিযানে অংশ নেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading