বুড়িগঙ্গায় লঞ্চডুবি : নারী-শিশুসহ ৩০ লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৩:৫০
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।
ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।
ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরাও সেখানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

