নিজেই ট্রাক্টর চালিয়ে জমি চাষ করছেন ক্রিকেটার ধোনি!
উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৩:২৫
ট্রাক্টর চালাতে দেখা গেল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। যে ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

লকডাউনে নিজের ফার্মহাউসে চাষাবাদ করতে নেমে পড়েছেন তিনি। নতুন ট্রাক্টরটা কদিন আগেই কিনেছিলেন। এবার নিজের হাতে সেই ট্রাক্টরটি চালিয়ে জমি চাষ করতে দেখা গেছে তাকে। ট্রাক্টর চালানোর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরালও হয়ে গেছে।
গত বছর সেই বিশ্বকাপের বাইশ গজে শেষবার ব্যাট হাতে ধরা দিয়েছিলেন ধোনি। তারপর থেকে স্বেচ্ছায় যেন নিজেকে গুটিয়ে রেখেছেন। টিম ইন্ডিয়ার সঙ্গে যত দূরত্ব বেড়েছে, ততই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এদিকে জাতীয় দল থেকে বাদ পড়েছেন। চারিদিকে চলছে অবসরের গুঞ্জন। একমাত্র জবাব দেওয়ার জায়গা আইপিএলও এখনও হয়নি। এই পরিস্থিতিতে ব্যাট হাতে নয়, ট্রাক্টর চালাতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে।

