বাম নেতা হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত

বাম নেতা হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত
সিপিবি নেতা হায়দার আকবর খান রনো

উত্তরদক্ষিণ । সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৭:৫২

বর্ষীয়ান বাম নেতা হায়দার আকবর খান রনো করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষার ফল ‘করোনা পজেটিভ’ পাওয়া যায়। রবিবার (২৮ জুন) রাতে টেস্ট রিপোর্ট মিলেছে। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সিপিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়ামের সদস্য রনো এদেশের বাম রাজনীতির অন্যতম সংগঠক ও তাত্ত্বিক।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading