হাতিয়ায় ১৩ ঘুমন্ত জেলেসহ নৌকাডু্বি

হাতিয়ায় ১৩ ঘুমন্ত জেলেসহ নৌকাডু্বি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুন ২০২০ । ১২:২৮

নোয়াখালীর হাতিয়ায় ১৩ জন ঘুমন্ত জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ক্যাডার চর সংলগ্ন মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এতে বেচন (২৩) নামে এক জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও একজন। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নৌকাডুবিতে নিহত জেলে বেচনের (২৩) মরদেহ উপজেলার আমতলী বাজার সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়। তিনি জাহাজমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলাম মাওলার ছেলে। এছাড়া নিখোঁজ জেলে মো. সোহাগ (১৩) জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের মো. আব্দুর জাবেরের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন, হাতিয়া থানার ওসি মো.আবুল খায়ের।

তিনি বলেন, গভীর রাতে ১৩ জন জেলেসহ মাছ ধরার নৌকাটি জোয়ারের পানির আঘাতে ডুবে যায়। তখন নৌকার সকল জেলে ঘুমে ছিলেন। ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading