আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ইমরান খাজা

আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হচ্ছেন ইমরান খাজা
আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ইমরান খাজা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ জুুলাই ২০২০। ১২:১৮

মেয়াদ শেষে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে শশাঙ্ক মনোহর সরে দাঁড়ানোয় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

বুধবারের (১ জুলাই) বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিসি।

ধারণা করা হচ্ছে, নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া আগামী সপ্তাহের মধ্যে আইসিসির বোর্ড কর্তৃক অনুমোদিত হবে।

উল্লেখ্য, মনোহরের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে মঙ্গলবার। ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন খ্যাতিমান এই ভারতীয় আইনজীবী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading