বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বাংলাদেশ ব্যাংকের রেকর্ড

বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও বাংলাদেশ ব্যাংকের রেকর্ড
বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ১৯:৩০

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রফতানি আয় কমার পরও প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড করলো।

বৃহস্পতিবার (২ জুলাই) এই রেকর্ড হয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার (২ জুলাই) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৪ কোটি (৩৬.১৪) ডলার।’

তিনি বলেন, ‘রিজার্ভ বাড়ার পেছনে বড় অবদান রেখেছেন প্রবাসীরা। তারা কোনও একক মাস হিসেবে সদ্য বিদায়ী জুন মাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। গত জুন মাসে প্রবাসীরা ১৮৩ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন।’

এর আগে গত ২৩ জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৫ বিলিয়ন ডলার উচ্চতায় ওঠে। গত ৩ জুন ছিল ৩৪ বিলিয়ন হয়। অর্থাৎ জুন মাসেই রিজার্ভে তিন বিলিয়ন ডলার যুক্ত হয়েছে। অবশ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার উচ্চতায় ওঠে ২০১৭ সালের ২১ জুন। সেদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩০১ কোটি ডলার। এরপর ২০১৭ সালের ৩১ অক্টোবর, ২ নভেম্বর ও ২৮ ডিসেম্বর ৩৩ বিলিয়ন ডলারে ফেরে। তথ্য সহায়তায় – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading