মেহেরপুরের নতুন ডিসি মুনসুর আলম খান

মেহেরপুরের নতুন ডিসি মুনসুর আলম খান
মেহেরপুর ডিসি মোহাম্মদ মুনসুর আলম খান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০ আপডেট ২০:৩২

মেহেরপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খান।

বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপণ জারি করেছে।

এর আগে গত ২৫ জুন মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী। তাকে বাদ দিয়ে মেহেরপুরের নতুন ডিসি হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপণ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।।

অভিযোগ রয়েছে, মো. শহিদুল আলম চৌধুরী বাংলাদেশ ছাত্রাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন এবং বাকসুর নির্বাচিত নেতা ছিলেন। তিনি ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ওই নিয়োগাদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading