গেতাফেকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান বাড়াল রিয়াল

গেতাফেকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান বাড়াল রিয়াল

উত্তরদক্ষিণ । শুক্রবার ০৩ জুলাই ২০২০ । আপডেট ১১:০২

গেতাফের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারছিল না লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষের দল।

তবে সের্হিও রামোসের পেনাল্টি গোলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। তাতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়েছে দলটির।

নিজেদের মাঠ আলফ্রেদো দে স্তেফানোতে বৃহস্পতিবার রাতে রামোসের একমাত্র গোলে গেতাফেকে ১-০ গোলে হারায় রিয়াল। এই জয়ে চার পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে ক্লাবটি।

এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ২২ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৭৪। শিরোপা ধরে রাখার মিশনে বেশ খানিকটা পিছিয়ে পড়া বার্সেলোনা ৪ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading