গাইবান্ধায় বাস উল্টে পুকুরে, আহত ২০

গাইবান্ধায় বাস উল্টে পুকুরে, আহত ২০

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ২০:৪৯

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস উল্টে পুকুরে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, সকালে কাজী পরিবহন নামে একটি বাস বগুড়া থেকে গাইবান্ধা আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে তিনি জানান। পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারীদের পাওয়া যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading