মাশরাফির স্ত্রীও করোনায় আক্রান্ত

মাশরাফির স্ত্রীও করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ২১:০০

এবার করোনায় সংক্রমিত হয়েছেন ক্রিকেকটার মাশরাফি বিন মোর্তাজার স্ত্রী সুমনা হক সুমি। তার কোভিড-১৯ পরিক্ষার ফল পজিটিভ এসেছে। মাশরাফির পিতা গোলাম মোর্তাজা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাশরাফির স্ত্রীর টেস্ট রিপোর্ট আজ মঙ্গলবার (৭ জুলাই) হাতে এসেছে। ফলাফল পজিটিভ।

বিশ্বজুড়ে বিপর্যয় সৃস্টি করা মরনঘাতি কোভিড -১৯ ভাইরাসে সংক্রমিত হলেও সুমির কোনও ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়নি। ঢাকার বাসায় থেকেই তিনি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ২০ জুন কোভিডের সংক্রমন ধরা পড়ার পরপরই নিজের ছেলে ও মেয়েকে নড়াইলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন মাশরাফি। গত ৪ জুলাই তিনি দ্বিতীয় দফা পরীক্ষা করিয়েছিলেন। সেখানেও পজিটিভ রিপোর্টে এসেছে। যদিও মাশরাফির স্বাস্থ্যগত অবস্থাও ভালো। তার কোন রকম সমস্যা দেখা যাচ্ছে না। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading