রাজবাড়ীর কালুখালী উপজেলায় আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচি
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতা আশিক মাহমুদ মিতুল । ০৮ জুলাই ২০২০

জুলফিকার আলীউত্তরদক্ষিণ
রাজবাড়ী । বুধবার, ০৮ জুলাই ২০২০ । আপডেট ২২:৫৪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ শুরু হয়েছে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ এ উদ্যোগ নিয়েছে।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ পারভেজ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading