স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদ্রাসা চালু ১২ জুলাই

স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদ্রাসা চালু ১২ জুলাই

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ । আপডেট ১৬:৩৫

স্বাস্থ্যবিধি মেনে হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার, ১২ জুলাই থেকে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাফিজিয়া মাদ্রাসা/হিফজখানার কার্যক্রমও গত মার্চ মাস থেকে এতদিন বন্ধ ছিল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading