সাহেদকে আইনের আওতায় আনার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী’র
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০। আপডেট ১৯:৪৫
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু শুক্রবার (১০ জুলাই) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাহেদ যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এতে তিনি যত ক্ষমতাবানই হোক না কেন তাকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তাকে যেকোনও মূল্যে আইনের আওতায় আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাহেদ যত বড় শক্তিশালী হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে ছাড় দেয়ার কোনও প্রশ্নই আসে না।
সাহেদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজে বের করবে। তবে, তার উচিত আত্মসমর্পণ করা। সাহেদকে ধরতে র্যাব-পুলিশ খুঁজছে, আশা করি খুব শিগগিরই তা জানাতে পারবো। রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

