সাভারে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ১

সাভারে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ১
ধর্ষণ । প্রতিকী চিত্র

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ জুলাই ২০২০। আপডেট ১৯:১৮

ঢাকার সাভারে পাওনা টাকা চাওয়ায় স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে সাভার থানার পরিদর্শক মোহাম্মদ আল আমীন তালুকদার জানিয়েছেন। গ্রেপ্তার মো. আলাউদ্দিন (৪০) সাভারের মোগড়াকান্দা এলাকার এবিসি ইট ভাটার শ্রমিক সর্দার।

আলাউদ্দিন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে ওই নারীর স্বামী সাভার থানায় মামলা করেছেন।
তিন সহযোগী হলেন- একই এলাকার ওয়াহিদ (৩০), জুয়েল (২০) ও শহিদুল (৪০)।

মামলায় বাদী অভিযোগ করেছেন, ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার এবিসি ইটভাটার শ্রমিক সর্দার আলাউদ্দিনের অধীনে ইটভাটায় কাজ করা বাবদ ৭ হাজার ৪০০ টাকা পাওনা আছেন বাদী। শুক্রবার (১০ জুলাই) বাদী টাকা আনতে গেলে আলাউদ্দিন তার সহযোগীদের নিয়ে বাদীকে বাড়ির পাশে বেঁধে মারধর করেন। আলাউদ্দিনের আরেক সহযোগী জুয়েল বাদীর বাড়ি গিয়ে তার ১৯ বছর বয়সী স্ত্রীকে ডেকে নেন তার ‘স্বামীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে’ বলে। বাদীর স্ত্রী সেখানে গেলে তারা তার মুখ চেপে ধরে দলবেঁধে ধর্ষণ করেন। পরে চিৎকার শুনে এলাকাবাসী গেলে তারা পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আমীন তালুকদার বলেন, এ ঘটনায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading