ফের বাবা হলেন পাক ক্রিকেটার আমির

ফের বাবা হলেন পাক ক্রিকেটার আমির

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । আপডেট: ২১:২৫

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য জন্ম নেয়া কন্যার ছবি দিয়ে এ খবর দিয়েছেন আমির নিজেই।

টুইটারে এক বার্তায় আমির লিখেছেন, ‘আলহামদুল্লিাহ, অবশেষে আল্লাহর রহমতে পৃথিবীতে এলো জয়া আমির। স্ত্রী নারগিস খান এবং দ্বিতীয় সন্তান সুস্থ আছেন।’

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন আমির। এদিকে আমিরের সন্তানের আগমনে শুভেচ্ছা জানিয়েছেন আমিরের সতীর্থ হাসান আলী, সোহেল তানভীর, জুনায়েদ খান, উমরগুলসহ অনেক ক্রিকেটার। সূত্র: বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading