সুশান্তের মৃত্যু : তদন্ত চাওয়ার পর হ্যাক হল প্রেমিকার টুইটার অ্যাকাউন্ট?

সুশান্তের মৃত্যু : তদন্ত চাওয়ার পর হ্যাক হল প্রেমিকার টুইটার অ্যাকাউন্ট?
বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুত ও মডেল রিয়া চক্রবর্তী

উত্তরদক্ষিণ বিনোদন
শুক্রবার, ১৭ জুলাই ২০২০ । ২৩:৫৫

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর জল ঘোলার শেষ নেই। এরমধ্যে সুশান্তের প্রেমিকা ও মডেল রিয়া চক্রবর্তীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে  বলে আশঙ্কা করছেন সুশান্ত-ভক্তদের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহের অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছিলেন। এই পোস্টে নিজের পরিচয় দিতে গিয়ে রিয়া লিখেছেন, “স্যর আমি সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাসের ওপর হয়ে গেল সুশান্ত চলে গেছে। আমি সরকারের প্রতি আস্থাশীল। চাই এই মৃত্যুর সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই, সুশান্তের ওপর কী এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে ওকে আত্মহত্যা করতে হল!”

এই টুইটের পরেই দেখা যায় রিয়ার টুইটার হ্যান্ডলে বড়সড় গোলমাল। টুইটে লেখা আছে ‘সুশান্ত রাজপুত চক্রবর্তী’। সুশান্তের এক ভক্ত রিয়ার টুইটকে উদ্দেশ্য করে লেখেন, “সুশান্ত বানান ভুল আছে রিয়ার পোস্টে, হয় রিয়ার টুইট হ্যাক করা হয়েছে নয় অন্য কেউ রিয়ার অ্যাকাউন্টে ঢুকে ইচ্ছে করে ভুল বানান লিখেছেন।’’

কেউ আবার লিখেছেন, “রিয়া ইনস্টাগ্রামে একই পোস্ট করেন যদিও সেখানে বানান ঠিক আছে। এটা কী করে হয়? রিয়ার টুইটার অ্যাকাউন্ট  তা হলে কি হ্যাক করা হল?” 

এই প্রশ্নে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। রিয়া যদিও নিজে মুখ খোলেননি। সে দিকে খেয়াল করে নেটাগরিকদের একাংশের বক্তব্য রিয়ার বানানা ভুল হয়তো একটা ‘টাইপো’ ছাড়া আর কিছু নয়।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর এক মাস পেরিয়ে গেলেও তাঁর মৃত্যুর সঠিক কারণ আজও অজানা। রিয়া সিবিআই তদন্ত চাইলেও মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ মুম্বই সংবাদমাধ্যমকে জানান, সুশান্ত কাণ্ডে সিবিআই তদন্ত জরুরি বলে মনে করছেন না।
তথ্য সহায়তা : আনন্দবাজার

figure>

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading