এবার মাশরাফির স্ত্রী’র করোনা জয়

এবার মাশরাফির স্ত্রী’র করোনা জয়

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ০৮:৫৫

এবার করোনা মুক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা’র স্ত্রী সুমনা হক সুমি।

মাশরাফির স্ত্রীর করোনামুক্তির খবর জানিয়েছেন তিনি নিজেই। নিজের ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন. , ‘আলহামদুলিল্লাহ, করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে। সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর প্রতি ও যারা আমাকে কঠিন এই সময়ে পাশে ছিলেন তাদের প্রতি।’

এর আগে তৃতীয় দফায় কোভিড-১৯ এর রিপোর্টে নেগেটিভ আসে মাশরাফি’র। শনাক্ত হওয়ার ২৪ দিন পর করোনা থেকে সেরে উঠেছেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল আক্রান্ত হয়েছিলেন তাদের পরিবারের কয়েকজন সদস্যসহ। তারা সবাই সুস্থ হয়ে উঠেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading