সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম আর নেই
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই, ২০২০ । আপডেট : ১২:২৩
মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শনিবার (১৮ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, তার নামাজে জানাজা হবে শনিবার বাদ আসর কুমিল্লা সদর উপজেলার পালপাড়া গ্রামে আছিয়া-গণি গার্লস স্কুল মাঠে। জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আবুল কাশেম এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সূত্র – বাংলা ট্রিবিউন।

