বিদেশ যেতে করোনা পরীক্ষার জন্য ১৬ ল্যাব নির্ধারণ

বিদেশ যেতে করোনা পরীক্ষার জন্য ১৬ ল্যাব নির্ধারণ

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ০৯:০৫

বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগামী সকল যাত্রীদের জন্য করোনাভাইরাসের পরীক্ষা করাতে ১৬টি ল্যাব নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এসব ল্যাব থেকে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ পেলেই কেবল বিমানে ওঠা যাবে।

শনিবার (১৮ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ গমনকারীদের জন্য করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক।

সেই সাথে বিজ্ঞপ্তিতে বিদেশ গমনেচ্ছু যাত্রীদের সরকার ঘোষিত কোভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী পালনের অনুরোধ জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়, যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

এছাড়া করোনার নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দিতে হবে।নমুনা দেয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত ১৬টি সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে কোভিড-১৯ টেস্ট করাতে হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

নির্ধারিত হাসপাতাল বা প্রতিষ্ঠানগুলো হলো:
১. শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
২. বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, চট্টগ্রাম।
৩. কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি।
৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।
৫. ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা।
৬. ইন্সটিটিউট অব পাবলিক হেলথ, ঢাকা।
৭. ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা।
৮. নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ।
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
১০. কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া।
১১. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১২. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১৩. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
১৪. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৫. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
১৬. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading