ব্যাংক খাতের ২ কোম্পানীর বোর্ড সভা ২৩ জুলাই
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৪:১০
পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের আরেক কোম্পানী ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভাও আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।

