বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৩৫

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ (৮৪) দেশটির রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২০ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার (এসপিএ) বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

Saudi King Salman, 84, admitted to hospital

২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে বাদশাহ সালমান সৌদি আরবের যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৫ সালে তিনি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পবিত্র স্থান- মক্কা-মদিনার শাসক হন।

এর আগে ১৯৬৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৫০ বছরেরও বেশি সময়কাল তিনি ছিলেন রিয়াদের গভর্নর। বর্তমানে তার ছেলে মোহাম্মদ বিন সালমান দেশটির উপ-প্রধানমন্ত্রী মর্যায় যুবরাজের দায়িত্ব পালন করছেন।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি বাদশার অসুস্থতার খবর পেয়ে ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি সৌদি আরবে নির্ধারিত একটি সফর স্থগিত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading