২০২১ সালের মধ্যেই ডিজিটাল হবে বাংলাদেশ : পরিবেশ মন্ত্রী

২০২১ সালের মধ্যেই ডিজিটাল হবে বাংলাদেশ : পরিবেশ মন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ০৮:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পরিনত করা হবে বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কেউ পেছনে পড়ে থাকবে না। জাতি, ধর্ম, বর্ণ ও এলাকা নির্বিশেষে সকলেই যাতে সামনের দিকে এগিয়ে আসতে পারে সেজন্য নিরলসভাবে কাজ করছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) মন্ত্রী তার সরকারী বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকী চা বাগান ও ডাকটিলা বিজিবি ক্যাম্প এলাকায় ২৬ কিলোমিটার ৩১৫ কেভিএ বিদুৎ সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, রাজকী চা বাগান ও ডাকটিলা বিজিবি ক্যাম্প এলাকার মানুষ বিদ্যুতবিহীন অন্ধকারে ছিল। এখন বিদ্যুতের আলোয় তারা নিজেরা আলোকিত হবে এবং তাদের সন্তানদের শিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে শিক্ষার আলোয় আলোকিত করবে।

বিদ্যুতের অপচয় যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এর সঠিক ব্যবহার করলে আমরা সকলেই উপকৃত হবো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading