খলিলুর রহমান চৌধুরীর মতো ত্যাগী নেতা অনুকরণীয়: তথ্যমন্ত্রী

খলিলুর রহমান চৌধুরীর মতো ত্যাগী নেতা অনুকরণীয়: তথ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ১৪:০৮

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরীর মতো ত্যাগী নেতা বর্তমান সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের ১৫ বছরের বেশি সভাপতির দায়িত্বে থাকার পরও নির্লোভ এই নেতার ৪০ বছর আগের টিনের চালার ঘর বদলায়নি। গত ১২ বছরে দেশে অনেক ইমারত নির্মাণ হলেও ৪০ বছর আগে যেটা ছিল সেটা এখনো আছে।

হাছান মাহমুদ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান চৌধুরীর জানাযা পূর্ব স্মৃতিচারণে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, জেলা পরিষদের সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিছ আজগর, নজরুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসন খাঁন, মরহুমের সন্তান আরিফুল ইসলাম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন তালুকদার প্রমুখ। বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading