ভোলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১০:২৫
৭৫ পিস ইয়াবাসহ ভোলা সদর উপজেলায় কহিনুর বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কহিনুর বেগম ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকার মো. শাহাবুদ্দিন সিদারের স্ত্রী।
শুক্রবার (২৪জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাঘার হাওলা এলাকার অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় কহিনুর বেগম নামের এক নারীকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

