সুন্দরগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ইউএনও’র ত্রাণ বিতরণ

সুদীপ্ত শামীম । উত্তরদক্ষিণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা); রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ১০:৫০

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যাদূর্গত ১৭০ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বামনডাঙ্গা বন্দরের স্লুইসগেট এলাকায় ৪ ও ৬ নং ওয়ার্ডের বন্যাদুর্গতের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে চলা ঘাঘট নদীর অব্যাহত পানি বৃদ্ধি পাওয়ায় দুটি গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে দুটি গ্রামের প্রায় দুইশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানিবন্দী এসব পরিবার ত্রাণ সহায়তা না পাওয়ায় অর্ধাহারে অনাহারে দিনানিপাত করছেন। খবর পেয়ে পানিবন্দী এসব পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা, ইউপি সদস্য আব্দুর রশিদ সরকার প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading