পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান

পুঁজিবাজারে সূচক ও লেনদেনের উত্থান

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ জুলাই ২০২০ । আপডেট: ১৫:১৫

সোমবার (২৭ জুলাই) সপ্তাহের ২য় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে এদিন আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ৬৭টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৬০টির।

এদিন ডিএসইতে ৪৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৫ কোটি ৬২ লাখ টাকা বেশি। এর আগের দিন (রবিবার) লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮০১ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে ২২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৪৪টির। আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading