স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন

স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ০৯:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন শফিউল বারী বাবু। তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় সোমবার বেলা ১১টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে রাত দেড়টার দিকে শফিউল বারী বাবুকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading