করোনায় পপুলার মেডিকেল কলেজ অধ্যক্ষের মৃত্যু

করোনায় পপুলার মেডিকেল কলেজ অধ্যক্ষের মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ । আপডেট: ১৫:২৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক। পপুলার মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সিনিয়র কাউন্সিলর ছিলেন অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক।’

ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন চিকিৎসক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading