ঈদে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন সাকিব আল হাসান

ঈদে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন সাকিব আল হাসান

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১৫

ঈদ উপলক্ষ্যে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে মার্সিডিজ-বেনজ ব্র্যান্ডের একটি গাড়ি উপহার করেছেন সাকিব আল হাসান। শনিবার (০১ আগস্ট) ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সাকিবের স্ত্রী।

সাকিব উম্মে আল হাসান নামক আইডিতে গাড়িটির ছবি পোস্ট করে শিশির লিখেছেন, ‘স্বামীর কাছ থেকে পাওয়া আমার ঈদ উপহার।’

সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন শিশির। সাকিব-শিশির দম্পতি এখন দুই কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন। সাকিব যুক্তরাষ্ট্রে থাকলেও সেখান থেকে বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি তার প্রিয় একটি ব্যাট নিলামে বিক্রি করে দিয়েছেন।

বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই আজ পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষ্যে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। এই পোস্টে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading