করোনা: রাজবাড়ীর বিএমএ সভাপতি ডা. মোস্তফা’র মৃত্যু

করোনা: রাজবাড়ীর বিএমএ সভাপতি ডা. মোস্তফা’র মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১১:২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. গোলাম মোস্তফা। শনিবার (০৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার করোনাভাইরাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম।

তিনি বলেন, ডা. গোলাম মোস্তফা করোনায় আক্রান্ত ছিলেন। জেলাবাসী একজন গুণী মানুষকে হারালেন, যা পূরণ হওয়ার না।

মৃতের স্বজনরা জানান, করোনা ছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন ডা. গোলাম মোস্তফা। শনিবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ফরিদপুর নেয়ার পথে তিনি মারা যান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading