কড়া নিরাপত্তায় সুশান্তের বাবা

কড়া নিরাপত্তায় সুশান্তের বাবা

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৫

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। সোমবার বয়ান রেকর্ড করা হয় প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের। ফরিদাবাদে গিয়ে সুশান্তের বাবার বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

এদিকে সুশান্তের বাবার বয়ান রেকর্ডের পরই তাঁর বোনের স্বামীর বাড়ির চারপাশে জারি করা হয় কড়া নিরাপত্তা।

জানা গেছে, সুশান্তের ভগ্নিপতি ও পি সিং ফরিদাবাদের পুলিশ কমিশনার। সেই অনুযায়ী, সুশান্তের মৃত্যুর পরপরই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয় ফরিদাবাদের বাড়িতে। আপাতত বড় মেয়ে এবং জামাইয়ের কাছেই রয়েছেন সুশান্তের বাবা। সেখানে গিয়েই সিবিআই কর্মকর্তারা তাঁর বয়ান রেকর্ড করেন।

প্রসঙ্গত, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর বাবা এবং ভাইও হাজির হন সেখানে জিজ্ঞাসাবাদের জন্য।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading