বিশ্বে প্রথম রাশিয়ায় করোনা ভ্যাকসিন অনুমোদন, প্রেসিডেন্টের মেয়েকে প্রয়োগ

বিশ্বে প্রথম রাশিয়ায় করোনা ভ্যাকসিন অনুমোদন, প্রেসিডেন্টের মেয়েকে প্রয়োগ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১৮

কথা রেখেছে রাশিয়া। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রুশ সরকার।

ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রুশ সরকার।
ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া ও চীনসহ পুরো বিশ্বকে পেছনে ফেলে রাশিয়ায় আবিষ্কৃত ও উৎপাদিত এই ভ্যাকসিন দেশটির প্রেসিডেন্টের মেয়ের শরীরে প্রয়োগ করে আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়েছে পূর্বনির্ধারিত সময়ের আগেই। ১২ আগস্টের মধ্যে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদন ও প্রয়োগ শুরু করার কথা ছিল। নির্ধারিত দিনের একদিন আগে সেই অনুমোদন ও প্রয়োগ কার্যক্রম শুরু করার খবর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (১১ আগস্ট) পুতিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা ভ্যাকসিনটির ব্যাপারে সবুজ সংকেত পেয়ে গেছেন। এখন তারা গণহারে এটির উৎপাদন শুরু করবেন। পুতিন আরও জানিয়েছেন, অনুমোদনের পর তার মেয়ের শরীরে ভ্যাকসিনটি প্রথম প্রয়োগ করা হয়েছে। এতে তার মেয়ে সামান্য জ্বরাক্রান্ত হয়েছিলেন। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটি’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ওই ভ্যাকসিন তৈরি করেছে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে স্পুটনিক নিউজ সম্প্রতি জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে থাকা ভ্যাকসিনটি ১২ আগস্টের মধ্যে অনুমোদন পাবে।

এর আগে, গত ১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই (বুধবার) রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত।

এ মাসের শুরুতে (১ আগস্ট শনিবার) রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানায়, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তবে সবিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে রাশিয়াকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনে আন্তর্জাতিক নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

এদিকে, চীন, ব্রিটেন ও আমেরিকা এবং ইন্ডিয়াসহ বিশ্বের অনেক দেশ করোনার ভ্যাকসিন বা টিকা তৈরিতে কাজ করছে। তবে সব প্রক্রিয়া শেষে সবার আগে রাশিয়ায় উৎপাদিত করোনা ভ্যাকসিনটিই আলোর মুখ দেখলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading