অগ্রণী ব্যাংকের ৬৭৫তম বোর্ড সভা অনুষ্ঠিত
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১১:৩৭
অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের ৬৭৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) অগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত-এর সভাপতিত্বে অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরিচালনা পর্ষদের এই সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন সভায় চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, পরিচালক মাহমুদা বেগম, কাশেম হুমায়ুন, ড. মোঃ ফরজ আলী, কে এম এন মঞ্জুরুল হক লাবলু, খোন্দকার ফজলে রশিদ ও পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক লীলা রশিদ, এবং ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম এবং নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী অংশগ্রহণ করেন।

