ঝিনাইদহে নতুন করে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৪৫

ঝিনাইদহে নতুন করে আরও ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২৬০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ।

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ১২৪টি নমুনার রিপোর্ট এসেছে। এরমধ্যে ৪৭টি পজেটিভ।

আক্রান্তদের মধ্যে – সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিনাকুন্ডু উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন। আক্রান্ত ১২৬০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৩২ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২০ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading