সব আমেরিকান বিনামূল্যে ভ্যাকসিন পাবেন
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:৫০
কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে সব আমেরিকান নাগরিকের জন্য বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হবে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ কথা বলেন। তারা বলেন, করোনার ঝুঁকি থেকে নিরাপত্তার ব্যাপারে এর চেয়ে কোনও সহজ ব্যবস্থা থাকবে না।
স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যনগো সাংবাদিকদের বলেন, ‘আমরা একেবারেই কঠোর তদারকি হ্রাস করতে পারবো না ,আমরা বিষয়টি মূল্যায়ন করবো এবং আশা করি ভ্যাকসিন অনুমোদিত হবে।’
আমেরিকা ৬টি ভ্যাকসিন প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে শত শত মিলিয়ন ডোজ আমেরিকাকে সরবরাহের জন্য আগাম চুক্তি সম্পন্ন করেছে।
নাগরিকদের ভ্যাকসিন ডোজের ব্যয় সরকার বহন করবে। ডাক্তার অথবা ক্লিনিকগুলোর ব্যয়ও মার্কিন সরকার পরিশোধ করবে। তবে এই ব্যয় বেশিরভাগই নাগরিকদের সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠান থেকে আসবে।
ম্যানগো বলেন, বেশির ভাগ বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এই ব্যয় বহনে সম্মত হয়েছে।
তিনি বলেন, জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েক’শ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হবো। সূত্র: বাসস।

