গোল বন্যায় ভেসে গেলো বার্সা
উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩৫
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছে বার্সা। বায়ার্ন তাদের আগুনে নির্দয়ভাবে বার্সাকে পুড়িতে ছারখার করে ইউরোপ সেরার লড়াই থেকে বিদায় করেছে। জার্মান জায়েন্টদের বিপক্ষে দাঁড়াতেই পারলো না লিওনেল মেসির দল।
শুক্রবার পর্তুগালের লিসবনের এস্তাদিও দো স্পোর্ট লিসবোন স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে বার্সা যেন মাঠে নেমেছে শুধু বায়ার্নের আক্রমণ ঠেকানোর জন্যই। ফলাফল- বায়ার্ন ৮, বার্সা ২।
খেলার মাত্র অর্ধেকেই গোল হয়ে গেছে মোট ৫টি। যার প্রতিটিই গোলই অবশ্য বায়ার্ন মিউনিখের। ম্যাচের ৪র্থ মিনিটেই বার্সার জালে বল জড়িয়ে দেন বায়ার্নের থমাস মুলার। খেলার সপ্তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ডেভিড আলাবা। ব্যবধান ১-১। ২১তম মিনিটে ইভান পেরিসিক বাম পায়ের দারুণ এক প্লেসিং শটে বার্সার জালে বল জড়ান। গোলরক্ষক টার স্টেগান ঝাঁপিয়ে পড়ে, পায়ে ঠেকিয়েও পারেননি গোল ঠেকাতে। ২৭ মিনিটে সার্জি গিনাব্রি বক্সের মাঝ বরাবর থেকে ডান পায়ের শটে বল জড়িয়ে দেন বার্সার জালে। গোরেৎজকার পাস থেকে বল পেয়েছিলেন তিনি।
৩১ মিনিটেই ৪-১ ব্যবধান করে ফেলেন থমাস মুলার। ডান কর্নার থেকে জসুয়া কিমিচের দারুণ একটি পাস থেকে আসা বলে শুধু পা ঠেকিয়ে দেন মুলার। টার স্টেগানকে ফাঁকি দিয়ে বলটা জড়িয়ে গেলো মেসিদের জালে।
বিরতির পর ৫৭তম মিনিটে ব্যবধান কমায় বার্সেলোনা। খানিক পর আবার ব্যবধান বাড়িয়ে নেয় বায়ার্ন। নেলসন সেমেদোকে এড়িয়ে আলফানসো ডেভিস বাইলাইন থেকে কাট ব্যাক করলে ছুটে গিয়ে জাল খুঁজে নেন কিমিচ।
ম্যাচের ৮২ থেকে ৮৯ মিনিটে আরও তিন গোল হজম করতে হয় বার্সাকে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল ম্যানচেস্টার সিটি অথবা অলিম্পিক লিঁও।

