চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে

চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১০

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ছয়তলা বিশিষ্ট একটি ভবন হেলে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় সরে পড়েছেন ভবনটির বাসিন্দারা।

স্থানীয়রা জানান, ৫ বছর আগে পৌরসভার সুচক্রদণ্ডী এলাকায় মুন্সেফ বাজারের পেছনে বহুতল ভবনটি নির্মাণ করান প্রবাসী কাজী মো. ছাদেক। এটি পূর্ব পাশে মো. সোলায়মানের ভবনের ওপর হেলে পড়েছে। হেলে যাওয়া ভবনটিতে ১৬টি পরিবার ভাড়া থাকতেন। তাদের অন্য ভবনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভবনটির প্রধান ফটকে তালা ঝুলানো আছে।

পটিয়া পৌরসভার প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার জানান, নির্মাণ কাজে ত্রুটির কারণে ভবনটি হেলে পড়েছে। ইতোমধ্যে এটি সিলগালা করার জন্য ম্যাজিস্ট্রেট চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। মালিককে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়েছে।

তবে মালিক কাজী মো. ছাদেক দেশের বাইরে থাকায় তার ভাই জাহেদ জানান, ভবনটি নির্মাণকালে তাদের কোনো ত্রুটি ছিল না। চুয়েটের বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারের সমন্বয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ৬ শতক জায়গার ওপর ভবনটি নির্মাণ করা হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়। পুনরায় বিশেষজ্ঞদের মতামত নিয়ে ভবনটি ঝুঁকিমুক্ত করা হবে বলে জানান তিনি। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading